ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা 

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 71

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।  প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাক কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও কেএফেসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু প্রমুখ।

আয়োজকরা জানায়, ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়,  লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নোবিপ্রবি উপাচার্য গোলাম রব্বানী বলেন, যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে ডিভাইসের ওপর আসক্তি কমাও, দয়া করে আসক্তি কমাও। অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখবে, শুধু সময় অপচয়। এটি আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, কোন সন্দেহ নেই। কিন্তু এটি আমাদের অনেক সময় কেড়ে নিচ্ছে। আমরা যতটুকু ইতিবাচকভাবে এটি ব্যবহার করছি, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে ব্যবহার করছি। ইতিবাচক-নেতিবাচক বাদ দিয়ে আমরা আমাদের সময় অপচয় করছি। অতএব ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা 

আডেট সময় ০৬:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬