ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা, আহত ৩, গ্রেপ্তার ১

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 111

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সেনবাগ উপজেলায় গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে করা হয়েছে। এ ঘটনায় গাঁজা সেবনকালীদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দেবিসিংহপুর গ্রামে অঅঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

নিহত আরাফাত হোসেন ফাহিম (১৫) বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে এবং পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে সেনবাগে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। এ সময়গাঁজাসেনকারী ও তাদেরকে বাঁধাদানকারী দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। আহতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, আঞ্জু মিয়াজী বাড়ি নিহত আরাফাত হোসেন ফাহিমের নানার বাড়ি। ওই বাড়ির উঠন ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন একই এলাকার জয়নাল আবদীনের ছেলে হারুন মিয়া ও তার লোকজন।  বুধবার সন্ধ্যায় হারুন ও তার লোকজন ওই বাড়ির পাশে গাঁজা সেবন করছিল। এ সময় বাড়ির লোকজন তাদেরকে ধাওয়া দিলে তারা প্রথমে পালিয়ে যায়। পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাদক ব্যবসায়ী হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে আঞ্জু মিয়াজী বাড়িতে অতর্কিতে হামলা চালানো হয়। এক পর্যায়ে বাড়ির লোকজনও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় অন্ধকারে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ফাহিম, শাকিব(২১), রিফাত(২৩) এবং মাদক ব্যবসায়ী হারুন(২৬) আহত হন। এর মধ্যে ফাহিম, শাকিব ও রিফাতকে ২৫০ শয্যা নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হারুনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা, আহত ৩, গ্রেপ্তার ১

আডেট সময় ১০:৪৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬