ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

সবুজ-হলুদ রঙে ব্রাজিলের পতাকায় শিক্ষকের বাড়ী, মানুষের ভীড়

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 41

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:শিমুল কান্তি দাস (৩৮)। তিনি লক্ষ্মীপুরের রামগন্জ উপজেলার দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন সহকারি শিক্ষক। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া তাঁর প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থনে নিজের বাড়িকে ‘ছোট্ট ব্রাজিল’ হিসেবে সাজিয়েছেন।

সবুজে-হলুদের রঙে রাঙানো একতলা ভবন। পুরো দেয়ালজুড়ে সাজানো ব্রাজিলের জাতীয় পতাকা। সঙ্গে ফুটবল ইতিহাসের কিংবদন্তি পেলে, রোনালদোসহ বর্তমান তারকা নেইমার ও ভিনির ছবিও। ভবনের ছাদে উড়ছে ব্রাজিলের পতাকা। দূর থেকে দেখলে এটিকে ক্রীড়া ক্লাব ভেবে ভুলতে করতে পারেন অনেকেই। এটি শিক্ষক শিমুল কান্তির বাড়ি।

রামগঞ্জ উপজেলার দক্ষিণ আঙ্গারপাড়া এলাকার বড় দাস এলাকায় বাড়িটির অবস্থান। বাড়িটির মালিক শিমুল কান্তি দাস (৩৭)। তিনি দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। বিশ্বকাপে অংশ নেওয়া তাঁর প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন থেকেই নিজের বাড়িকে ‘ছোট্ট ব্রাজিল’ হিসেবে সাজিয়েছেন।

রামগন্জ উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করছেন।

শিমুল কান্তি দাস বলেন, ‘কিশোর বয়স থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। বিশেষ করে ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে ব্রাজিলের হার আমাকে খুব কষ্ট দেয়। সেইবার আমি কেঁদেছিলাম। সেই হারই হয়তো দলটির প্রতি আমার ভালোবাসাকে আরও গভীর করেছে। এরপর ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ের পর সেই আবেগ অন্য মাত্রা পায়। আজও সেই ভালোবাসা অটুট রয়েছে।’

রামগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ও ভিডিও শেয়ার করছেন।

শিমুল কান্তি দাস জানান, বিশ্বকাপ এলেই প্রিয় দল ব্রাজিলকে ঘিরে তাঁর আলাদা উচ্ছ্বাস কাজ করে। সেই অনুভূতি থেকেই বাড়িটিকে ব্রাজিলের রঙে সাজানোর পরিকল্পনা করি। বাড়ি দেখলেই যেন সবাই বুঝতে পারে আমি ব্রাজিলের সমর্থক। খেলোয়াড়দের ছবি সংযোজন, দেয়ালে নকশা আঁকা, রং করাসহ পুরো কাজে তাঁর ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। বিশ্বকাপ শুরুর চার দিন আগে সাজসজ্জার কাজ শেষ করেছেন। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত বাড়িটি এভাবেই থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

সবুজ-হলুদ রঙে ব্রাজিলের পতাকায় শিক্ষকের বাড়ী, মানুষের ভীড়

আডেট সময় ০১:০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬