ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের প্রস্তুতি

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 43

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে হায়দরগন্জ সড়ক এবং প্রায় তিন কোটি টাকা ব্যায়ে পৌরসভার মহিলা কলেজ সড়কে নির্মাণাধীন পৃথক ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয় করার অভিযোগ ওঠেছে। এতে ড্রেনের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, ঢালাইয়ের আগে খুঁটিগুলো সরিয়ে নেয়া হবে। তবে এখনও খুটিগুলো না সরিয়ে ঢালায়ইয়ের কাজ চলমান।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, রায়পুর পৌরসভার নতুনবাজার থেকে মহিল কলেজ সড়ক এবং হায়দরগনৃজ সড়কের পৌরসভা অংশের নর্দমা পর্যন্ত নির্মাণাধীন ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক কয়েকটি খুঁটি রয়েছে। খুঁটিগুলো অপসারণ না করেই এর চারপাশে রডের কাঠামো তৈরি করে ঢালাই করে দিয়েছেন। এ ছাড়া টানা কয়েকদিনের বৃষ্টিতে নির্মাণস্থলে বাঁশের তৈরি অস্থায়ী সেতু ও ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রীর কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জনগুরুত্বপুর্ণ ব্যাস্ততম সড়কের ড্রেনের মাঝখানে খুঁটিগুলো রেখে নির্মাণকাজ শেষ হলে পানি চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজও কঠিন হয়ে পড়বে। এ ছাড়া খুঁটিগুলো ঘিরে দুর্ঘটনা হয়েছে এবং আশঙ্কাও রয়েছে বলে দাবি তাদের।

স্থানীয়রা বলেন, স্থায়ীভাবে সমস্যা এড়াতে ঢালাইয়ের আগেই বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করা প্রয়োজন। একইসাথে নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকিও জরুরি। এ বিষয়ে রায়পুর পৌরসভার প্রশাসক (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ‘বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। খুটিগুলো সরিয়ে নিতে তাদের সাথে ৪৫ লক্ষ টাকার চুক্তিও হয়েছে। তারা যে কোন সময় দ্রুত খুঁটিগুলো সরিয়ে নেবেন।’ রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোশারফ হোসেন বলেন, ‘পৌরসভার পৃথক দুটি সড়কের নির্মাণাধীন ড্রেনের মাঝখানে থাকা খুটিগুলো খুব শিগগিরই অপসারণের ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের প্রস্তুতি

আডেট সময় ১০:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬