ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে মা-তিন মেয়ে হত্যাকাণ্ড পরিবারহারা সিফাতের পাশে উপজেলা প্রশাসন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 80

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত মা ও তিন মেয়ের নৃশংস হত্যাকাণ্ডে পরিবারহারা একমাত্র জীবিত সদস্য জুনাইদ ইসলাম সিফাতের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তার পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনযাত্রায় সহায়তার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে রায়পুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সিফাতের হাতে জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান ১ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানীসহ সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মর্মান্তিক ঘটনায় সিফাত তার মা ও তিন বোনকে হারিয়ে আজ সম্পূর্ণ পরিবারহারা। মানবিক দায়িত্ববোধ থেকেই তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শুধু এই অনুদানেই নয়, ভবিষ্যতেও তার শিক্ষা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুদান গ্রহণের সময় সিফাত উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মা ও তিন বোনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৫ জুন রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার ভাড়া বাসায় শাহিনুর বেগম ও তার তিন মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন অন্তর মজুমদারকে স্থানীয়রা গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে ওসি (তদন্ত) আবদুল মান্নান তদন্ত করছন।।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে মা-তিন মেয়ে হত্যাকাণ্ড পরিবারহারা সিফাতের পাশে উপজেলা প্রশাসন

আডেট সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬