ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

লক্ষ্মীপুরে দুই মাস ধরে নিখোঁজ ডিগ্রির শিক্ষার্থী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 38

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে পুলিশ। মেয়েকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার মা ছকিনা বেগম।নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে।

এদিকে ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে কথা বলেছে। তখন সে মাকে জানায়, একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় সে কোথায় আছে, তা বলতে পারেনি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিশির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ডায়েরির সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকালে নিশি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

নিশির বরাত দিয়ে তার মা ছকিনা বেগম বলেন, কলেজে যাওয়ার উদ্দেশ্যে ঘটনার দিন তোরাবগঞ্জ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠে নিশি। পথে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে চালক তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেন। পরে সে অন্য একটি অটোরিকশায় ওঠে। সেই অটোরিকশাতেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ছকিনা বেগম বলেন, আমি আমার মেয়েকে ফেরত চাই।

নিশির চাচা আবুল বাশার বলেন, নিশি ইমোতে কল দিয়ে জানিয়েছে, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এক নারী তাকে খাবার দিতে আসেন। ওই নারীর মোবাইল ফোন থেকে ইমোতে কল দিয়ে সে তার মাকে বিষয়টি জানিয়েছে। দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিশিকে খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ুন কবীর বলেন, ২২ এপ্রিল কলেজছাত্রী নিশি নিখোঁজ হয়। ২৫ এপ্রিল তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মেয়েটি ইমোতে তার মায়ের সঙ্গে কথা বলেছে। তবে ইমোতে কথা বলায় সে কোথায় আছে, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে অপহরণের শিকার হয়নি

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে দুই মাস ধরে নিখোঁজ ডিগ্রির শিক্ষার্থী

আডেট সময় ১১:২৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬