ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৪ লাখ ৩২ হাজার ৮০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা নগদ অর্থ মাদক বিক্রির টাকা। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারির গলিতে ইসমাইলের বাড়ির সামনে ইটের রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চরপাতা ইউনিয়নের মনির উদ্দিন বেপারী বাড়ির মমতাজের ছেলে পলাশ (২৬), রূপসা দক্ষিণ ইউনিয়নের শাহেবগঞ্জ এলাকার মৃত ছানাউল্লাহর ছেলে মো. চান মিয়া (৩৫) এবং রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার মৃত লোকমানের ছেলে মেহেদী হাসান রবিন (২২)।

ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রায়পুরসহ আশপাশের এলাকায় ইয়াবা ও গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং ৪ লাখ ৩২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা স্থানীয়ভাবে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা অর্থ মাদক বেচাকেনার লেনদেনের অংশ বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আডেট সময় ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬