ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জনগনের কাছে স্বচ্ছ ও আধুনিক ভূমি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 59
স্টাফ রিপোর্টার: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৬’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রায়পুর উপজেলার পৌর ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত, স্বচ্ছ ও আধুনিক ভূমি সেবা পৌঁছে দিতে কাজ করছে। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বাহারুল আলম। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে অনলাইন পোর্টাল ব্যবহারে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে প্রদান করা হচ্ছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জনগনের কাছে স্বচ্ছ ও আধুনিক ভূমি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার

আডেট সময় ১০:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬