ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জুলাইতেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ: পানিসম্পদমন্ত্রী এ্যানি

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 44

স্টাফ রিপোর্টার: দেশের দক্ষিণাঞ্চলের পরিবেশ ও নদী রক্ষা তথা সামগ্রিক অর্থনৈতিক সুরক্ষায় বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজের নির্মাণকাজ আগামী জুলাই মাসেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ করতে না পারি, তবে দেশের একটি বিশাল অঞ্চল অদূর ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হবে। এই কারণে পদ্মা এবং তিস্তা নদীকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত আসছে এবং আগামী জুন মাসের সংসদ অধিবেশনে এসংক্রান্ত প্রয়োজনীয় বিল পাস হবে।’

সেমিনারে পানিসম্পদমন্ত্রী দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মেগাপ্রজেক্টের বিষয়েও সরকারের পক্ষ থেকে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের একটি মহাপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করার একটি বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন বিপ্লব তৈরি করবে।
দেশের প্রধান খালগুলো যদি আগামী ৫০ বছর পর্যন্ত নিয়মিত খনন সচল রাখা না হয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওই সব অঞ্চল একসময় পানির নিচে চলে যাবে। এই জনকল্যাণমূলক কাজে দেশের রাজনৈতিক বিরোধী দলগুলো সরকারকে ইতিবাচক সহযোগিতা করলে কাজের অগ্রগতি অনেক বেশি ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে জাতীয় রাজনীতির সমসাময়িক প্রেক্ষাপট ও শিক্ষা পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির নামে এত দিন ধরে যেসব অপরাজনীতি বা লেজুড়বৃত্তির সুযোগ সৃষ্টি হয়েছিল, তা যেকোনো মূল্যে চিরতরে বন্ধ করতে হবে।

বর্তমান প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদের মনে ছাত্ররাজনীতির প্রতি যে তীব্র বিমুখতা ও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সুস্থ ও আদর্শিক ধারার চর্চার মাধ্যমে তা থেকে তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জুলাইতেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ: পানিসম্পদমন্ত্রী এ্যানি

আডেট সময় ১১:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬