ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • 99

স্টাফ রিপোর্টার: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। খালের পানি ব্যবহার করে কৃষি সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি। শুক্রবার (১২ জুন) পিএমখালী এলাকার পাতালী-মাছুয়াখালী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতালী-মাছুয়াখালী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি বলেন, খালটি পুনঃখনন করা হলে এর দুই তীরবর্তী এলাকার জনগণ কৃষিকাজে সেচ সুবিধা পাবেন। একই সঙ্গে অতিবৃষ্টি ও বন্যার সময় জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খাল খনন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। এর ফলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে আধুনিক কৃষি উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে কৃষি খাতে নতুন বিপ্লব সূচিত হবে।

মন্ত্রী জানান, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির প্রথম পর্যায়ে ৫৪ জেলায় কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী, জলাশয় ও পুকুর খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লুৎফর রহমান কাজল, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

আডেট সময় ১১:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬