ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 32

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে যুবকদের অংশগ্রহণে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

আয়োজক সদর উপজেলা যুব বিভাগ জানায়, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে। এ সময় যুবকেরা মাদকবিরোধী স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

র‍্যালি-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা আজ সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের টাকার জন্য পরিবারে সংঘাত, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। সরকার যদি মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন যুবসমাজ মাদকের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

তারা আরও বলেন, লক্ষ্মীপুরে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকসংশ্লিষ্ট অর্থের প্রভাবে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতা নয়, মূল ব্যবসায়ী ও সরবরাহ চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়েও সরকারকে কার্যকর নজরদারি জোরদার করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময়ই স্পষ্ট। সরকার মাদক নির্মূলে ব্যর্থ হলে যুবসমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন বক্তারা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াত নেতা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ আরও অনেকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি

আডেট সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬