ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

আমরা ১৭ বছর ফ্যাসিসের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নত করিনি: মির্জা ফখরুল

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 83

লালমনিরহাট প্রতিনিধি।

স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৭ বছর ফ্যাসির বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন করে একটা বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।

শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাট এর গণজাগরনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ বিনির্মানের সেই আন্দোলন আজ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আলোকিত লালমনিরহাট গড়ার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাজিত হয়েছে। মাদকের আগ্রাসনে যুবকরা তাদের ভবিষ্যাৎ নষ্ট করছে। তা আমরা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সামাজিক আন্দোলন আজ দুলু’র নেতৃত্বে শুরু হয়েছে। জনগনকে সচেতন করে জনগনকে সাথে নিয়ে এ জনগনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা। এটিই একমাত্র উপায়। আসাদুল হাবিব দুলু আজকে যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোন গোটা দেশে ছড়িয়ে পড়ুক সেই আমার প্রত্যাশা।

মির্জা ফখরুল বলেন, আপনারা মাদককে না বলবেন, যৌতুককে না বলবেন, জুয়াকে না বলবেন। আপনাদের ভবিষ্যাৎকে এগিয়ে নিয়ে যাবেন। জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন। তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোন মুল্যেই হোক আমরা বাস্তবায়ন করব। যা মধ্য দিয়ে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সুচিত হবে। মাদকসহ এ সামাজিক অপরাধ দমন করতে পারি। তাহলে নিশ্চই আমরা সমৃদ্ধিশালী দেশ গড়তে পারব ইনশা’আল্লাহ। আমাদের স্বপ্নের নেতা, যিনি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করেন। সেই নেতার স্বপ্নের বাংলাদেশ নির্মিত হবে।

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা প্রদানসহ অনেক কর্মসুচি শুরু হয়েছে। সব মিলে আমরা একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। লালমনিরহাটে যে সামাজিক অপরাধ দমনের আন্দোলন শুরু হলো তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক। লালমনিরহাটের আলো ছড়িয়ে পড়ুক গোটা দেশে সেই প্রত্যশা করছি।
আলোকীত লালমনিরহাটের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন এ আন্দোলনের প্রধান পৃষ্ঠপোশক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আলোকিত লালমনিরহাটের সভাপতি জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এ গণজাগরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী এজেড জাহিদ হাসান, লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে তিন মন্ত্রী, সংসদ সদস্যদের নেতৃত্বে আলোকিত লালমনিরহাটের সোভা যাত্রা বের হয়। সোভাযাত্রাটি এমটি হোসেন মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে শেষ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

আমরা ১৭ বছর ফ্যাসিসের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নত করিনি: মির্জা ফখরুল

আডেট সময় ১১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬