ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

এক ইলিশ বিক্রি ৭ হাজার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 146

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। খোলা বাজারে প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়।

শনিবার (৪ জুলাই) সকালে ‘জলতরঙ্গ’ নামের একটি ফিশিং ট্রলারে জেলে কাদের মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থিত মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে নিয়ে আসা হলে স্থানীয় খুচরা পাইকার রহমান ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।

মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তের ম্যানেজার মেহেদী হাসান জানান, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ২ কেজি ১০০ গ্রাম ওজনের এ ইলিশের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।

জেলে কাদের মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। আজ ট্রলারে এটিই সবচেয়ে বড় মাছ। বড় ইলিশ পাওয়ায় ভালো দাম পেয়েছি। যদিও এ বছর সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম, তারপরও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। আশা করছি, আগামী দিনে সরবরাহ আরও বৃদ্ধি পেলে বাজারে দামও সহনীয় পর্যায়ে চলে আসবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

এক ইলিশ বিক্রি ৭ হাজার

আডেট সময় ১১:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬