ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রামগঞ্জে মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 88

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায় সহযোগিতা ও আর্থিক লেনদেনের অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) চন্ডিপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. কাউছার পাটোয়ারী স্বাক্ষরিত পৃথক নোটিশে তিন নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে এ ব্যবস্থা নেওয়া হয়। শোকজ পাওয়া নেতারা হলেন—চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান (মনা) এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

দলীয় সূত্র ও শোকজ নোটিশ থেকে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোনের কথোপকথনে রবিন নামে এক ব্যক্তির সঙ্গে মাদক ব্যবসা পরিচালনায় সহযোগিতা ও আর্থিক লেনদেনের বিষয় উঠে আসে। এ ঘটনায় দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই কেন তাদের দলের সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোয়েব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মুরশিদের রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামালের যৌথ সিদ্ধান্ত ও নির্দেশক্রমে নোটিশগুলো দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছেও পাঠানো হয়েছে। এ বিষয়ে শোকজ পাওয়া তিনজনকে মোবাইলে কল করা হলেও কেউ রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রামগঞ্জে মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

আডেট সময় ০৬:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬