ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়াড়িসহ বিভিন্ন মামলার মোট ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৩ জুন) জুয়া আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার চর ফলকন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে জুয়া খেলার আসর থেকে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় কমলনগর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চর ফলকন এলাকার মো. জসিম (৪০), ফিরোজ আলম (২৯), মনির হোসেন (২৮), আল আমিন (২৯), মো. হাবিব উল্যাহ (৪২) এবং মো. জাহের (৩০)। এদিকে পৃথক অভিযানে চুরির মামলার আসামি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা মো. ফারিদ (৩৫) এবং মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা মো. শাকিবকে (২০) গ্রেপ্তার করা হয়।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

আডেট সময় ০৬:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬