ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল প্রাথমিক শিক্ষায় যত্নবান হতে হবে শিক্ষকদের:আবুল খায়ের ভূঁইয়া খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল এবং দূষণ হতো না: পানিসম্পদমন্ত্রী চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল এবং দূষণ হতো না: পানিসম্পদমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 15

স্টাফ রিপোর্টার: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে দেশের নদী ও খাল দখল এবং দূষণের হাত থেকে অনেকটাই রক্ষা পেত। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের পাশাপাশি নদী-খাল দখলমুক্ত ও দূষণমুক্ত করতে কাজ করছে।

সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে। তিনি আরও বলেন, তিস্তা নদীর সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার গভীর সম্পর্ক রয়েছে। জনগণ যাতে তিস্তার পানি থেকে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সে জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে। এ কারণে প্রকল্প অনুমোদনের আগে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে পরিবেশগত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে সঠিক তথ্য ও গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল এবং দূষণ হতো না: পানিসম্পদমন্ত্রী

আডেট সময় ১১:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬