ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি, এলাকাবাসীর প্রতিবাদ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 50
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ী মামুনুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে মাদক কারবারি লোহা মামুন। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৮আগষ্ট) জুমার নামাজ শেষে ইমামগঞ্জ নাগেরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী মামুনুর রহমান ইমামগঞ্জ নাগেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ফার্মেসী ব্যবসায়ী। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি এড. মাহবুবুর রহমান খোকন।
ইমামগঞ্জ নাগেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জের করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব সপ্তু, বিএনপি নেতা আনোয়ার হোসেন কিরন, বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকবাল, যুগ্ম সাধারণ ইব্রাহীম খলিল, মিজানুর রহমান শাহিন প্রমুখ।
মামুনুর রহমান বলেন, আমি ফেসবুকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করি। এতে গত মঙ্গলবার সকালে মাদক ব্যবসায়ী লোহা মামুন আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে হত্যার হুমকি দেয়। এতে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি এ মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
প্রধান অতিথি মাহবুবুর রহমান খোকন বলেন,  সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বশিকপুর ইউনিয়নে যারা মাদক বিক্রি করেন বা ব্যবসা করেন তাদের স্থান এ ইউনিয়নে হবে না। আবার মাদকের প্রতিবাদ করলে আপনার হুমকি দিবেন,  তা হবে না। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে আমরা, আপনারা আপনাদের জায়গা বেচে নিন। এ ইউনিয়নে আপনাদের ঠাঁই নেই। কাউকে আশ্রয় প্রস্রয় দেওয়া হবে৷
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি, এলাকাবাসীর প্রতিবাদ

আডেট সময় ১০:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬