ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে ২২ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 76

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ১৫ জন প্রধান শিক্ষক এবং ৬ জন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এমরান হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফরিদ আহম্মদ, ফারহানা হক এবং ইউআরসি ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় পশ্চিম আংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল ইসলাম এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এ সময় রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে ২২ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

আডেট সময় ১০:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬