ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদ ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৩ মে) সকালে চন্দ্রগঞ্জ বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর ও চরশাহী ইউনিয়নের বাসিন্দারা। এতে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা জানান, দীর্ঘ ৪০ বছরের দাবির পর অবশেষে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়িত হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে তারা অভিযোগ করেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের নামে উপজেলা ঘোষণা করা হলেও উপজেলা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের জন্য বটতলী এলাকাকে নির্ধারণ করা হয়েছে। অথচ চন্দ্রগঞ্জ বাজার আগে থেকেই একটি সমৃদ্ধ জনপদ। এখানে থানা, বিদ্যুৎ অফিস, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, সরকারি-বেসরকারি ব্যাংক, এনজিও কার্যালয়সহ ঐতিহ্যবাহী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় অবস্থিত।

বক্তারা বলেন, বটতলীতে উপজেলা পরিষদ স্থাপিত হলে অধিকাংশ বাসিন্দা সরকারি সেবা থেকে বঞ্চিত হবেন। তাই চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে উপজেলা পরিষদ স্থাপনের দাবি জানান তারা। তারা আরও জানান, ওই এলাকায় সরকারের ১১ একর খাস জমি রয়েছে, ফলে নতুন করে জমি অধিগ্রহণেরও প্রয়োজন হবে না।

মানববন্ধনে বক্তব্য দেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফুয়াদ, সাংবাদিক আল মামুন শিপন, হাফেজ জসিম উদ্দিন মৃধা, সাংবাদিক মোহাম্মদ হাছান, দেলোয়ার হোসেন মানিক ও ব্যবসায়ী শহীদুল ইসলামসহ আরও অনেকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬