ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬ রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

৮১তম জাতিসংঘের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 22

মেঘনার তীর ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৯৯টি সদস্যদেশের ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর কাছে হেরে গেছেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস। দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করল বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় রাত আটটায় এই নির্বাচনে ভোটাভুটি হয়। সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটে দেওয়া ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।

মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পান ৯৯ ভোট। অন্যদিকে সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন। সভাপতি নির্বাচিত হওয়ায় এক বছরের জন্য সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধন, আলোচনার নেতৃত্ব ও বিভিন্ন বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পেলেন খলিলুর রহমান। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।

ভোটের পর দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘের সদর দপ্তরে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তিনি তুলে ধরেন তাঁর আগামী এক বছরের কর্মপরিকল্পনা।

ড. খলিলুর রহমান বলেন, ‘এই বিজয় বাংলাদেশের। আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী এক বছর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কিছু পরিকল্পনা করেছি। জাতিসংঘের মূল লক্ষ্য মানবাধিকার রক্ষাসহ বিশ্বশান্তি নিশ্চিতের ওপর গুরুত্ব দেব আমি। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিশ্ব শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী

৮১তম জাতিসংঘের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

আডেট সময় ১১:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬