ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর সদর হাসপাতালে দুই-পক্ষের মারামারি, আহত,২,আতংক কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি  মা ইলিশ রক্ষায়: ১৬দিনের অভিযানে আটক ১২৭ জেলে, ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

পুলিশ দেখে নদে ঝাপ:৩৬ ঘন্টা পর ভেসে উঠলো মরদেহ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 174

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লিমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান- গত ৭ জুন সন্ধ্যায় নরুন্দি বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়ার পর তারা চিৎকার শুরু করলে দুই পুলিশ সদস্য স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালান। এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদের তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করলেও লিমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ডেজার মেশিন পাইপের কাছে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে দুই-পক্ষের মারামারি, আহত,২,আতংক

পুলিশ দেখে নদে ঝাপ:৩৬ ঘন্টা পর ভেসে উঠলো মরদেহ

আডেট সময় ০৫:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬