ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে চররুহিতা চুরি-ডাকাতির আতঙ্কে এলাকাবাসী, আসামি গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান চুরি-ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় ইউনিয়নের নতুন বেড়ির মাথা এলাকায় চররুহিতা এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেন। এতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেন, সফিকুল ইসলাম ঢালী, মমিন উল্যাহ,মহিব আলসিহ আরো অনেকেই।
স্থানীয়দের অভিযোগ, গত ২ মাস ধরে চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে খলিল ব্যাপারির বাড়ি, আহছান উল্লার বাড়ি, মোরশেদ, সাহেদ হোসেন, ইসমাইল সরদার, মোস্তফা হায়দার কেরানি, সাহেব আলী, মৃত খোরশেদ আলম ও মোনাফ হোসেনের বাড়িসহ একাধিক পরিবার চুরির শিকার হয়েছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ডাকাতদল রাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের আহত করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হলেও জড়িতরা গ্রেফতার হচ্ছেনা বলেও অভিযোগ তাদের। এছাড়া, চিহ্নিত কিছু আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা এলাকায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও দাবি করেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত আসামিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর টহল জোরদারের দাবি জানান বিক্ষোভকারীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক

লক্ষ্মীপুরে চররুহিতা চুরি-ডাকাতির আতঙ্কে এলাকাবাসী, আসামি গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

আডেট সময় ০১:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬